ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ: নিয়োগ পেলেন ১,৭০২ জন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৭০২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।
 
প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িকভাবে মনোনীত ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের আগামী ১ নভেম্বরের মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে আবশ্যিকভাবে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চাকরিতে যোগ না দিলে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগে সম্মত নন বলে ধরে নেওয়া হবে।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৫তম বিসিএসের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এই বিসিএসে অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার চাকরিপ্রত্যাশী। ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নিয়ে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

পরবর্তী সময়ে ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬ হাজার ৫৫৮ জন উত্তীর্ণ হন। সফলভাবে মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ২০২৫ সালের ২৭ নভেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল। দীর্ঘ যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষার পর পিএসসির সুপারিশকৃতদের মধ্য থেকে ১ হাজার ৭০২ জনের চূড়ান্ত গেজেট প্রকাশ করল জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement