ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বুড়িমারী স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

তবে এ সময়ে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছে। চিঠির অনুলিপি স্থলবন্দরের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার মতলেবুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের তথ্যমতে, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী ও রপ্তানিকারক সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পণ্য পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে।

তবে এ সময়ে যাত্রী পারাপারে কোনো বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান। তিনি বলেন, পণ্যবাহী ট্রাক চলাচল ও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক নিয়মে চলবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement