ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:১৫ পিএম
X
Advertisement

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা বাজারের দক্ষিণে নতুনপাড়া গ্রামে মহসিন আলীর ছেলে সোহেল রানা একটি গুড় তৈরির কারখানা স্থাপন করেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই কারখানায় চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল।

এ অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কারখানার মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১৫ মণ গুড় এবং গুড় তৈরিতে ব্যবহৃত মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়। জব্দ করা চিনি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, কারখানাটিতে অপরিষ্কার ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। জব্দ করা চিনি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়েছে।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement