ঢাকার রমনা কালী মন্দিরে বিগ্রহের মুখ থেকে স্বর্ণ চুরির ঘটনায় লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণ কেনার অভিযোগে দক্ষিণখানের সাদিয়া জুয়েলার্সের মালিক মুহিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন।
তিনি জানান, প্রাথমিক তদন্তে এই দম্পতির ঢাকার রমনা ও সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং নারায়ণগঞ্জের দেওভোগের লোকনাথ মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। রমনা কালী মন্দির থেকে চুরি হওয়া প্রায় ৬ আনা স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
আরএন