ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বদলে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র‍্যাব-১ ও র‍্যাব-২ শাখার নাম পরিবর্তন করে যথাক্রমে এসআরবি-১ ও এসআরবি-২ শাখা করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পরিবর্তন আনা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর এ-সংক্রান্ত আইনের গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়। এর ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের র‍্যাব-১ ও ২ শাখার নাম পরিবর্তন করে নতুন নামে অভিহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হকের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অফিস আদেশে বলা হয়, বিদ্যমান র‍্যাব-১ শাখার নাম পরিবর্তন করে এসআরবি-১ শাখা এবং র‍্যাব-২ শাখার নাম পরিবর্তন করে এসআরবি-২ শাখা করা হয়েছে।

এতে আরও বলা হয়, শাখাগুলোর নাম পরিবর্তনের ফলে কোনো ধরনের আর্থিক সংশ্লেষ হবে না। পাশাপাশি শাখাগুলোর পদের সংখ্যা ও গ্রেডেরও কোনো পরিবর্তন হবে না।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement