ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নিম্নআয়ের মানুষদের মধ্যে পুষ্টিকর খাদ্য ও মশারি বিতরণ করলেন কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম
X
Advertisement

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নগরীর নিম্নআয়ের পরিবারের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ, নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় সহায়তা প্রদান এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। একই সঙ্গে সংস্থাটি খুলনায় ডেঙ্গুর সংক্রমণ হ্রাসে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিম্নআয়ের পরিবারের মধ্যে মশারি বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে, যা মানবসেবায় একটি অনন্য উদ্যোগ।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ মঙ্গলবার সকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযান ও মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডেঙ্গুর সংক্রমণ হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ ও ২’ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।

ডেঙ্গুর সংক্রমণ হ্রাসে কেসিসির গৃহীত কার্যক্রমের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে পরিস্থিতি মোকাবিলা আরও সহজ হবে বলে উল্লেখ করেন প্রশাসক। তিনি নিজ নিজ আবাসস্থলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের হামের টিকাসহ সব ধরনের টিকা যথাসময়ে দেওয়ার জন্য মায়েদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া জ্বরে আক্রান্ত হলে কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রশাসক প্রকল্পের আওতায় নিবন্ধিত ১২০টি নিম্নআয়ের পরিবারের সদস্যদের মধ্যে মশারি বিতরণ করেন। এ সময় কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফয়সাল ও জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর আনজিরা খাতুন, সমাজসেবক নিযামুর রহমান লালু, কাজী মাহবুবুল হক, সামছুর রহমান, কাজী ফজলুল কবির টিটু, প্রকল্পের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন গ্রেগরি, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও ১৪৫টি নিম্নআয়ের পরিবারের সদস্যদের মধ্যে মশারি বিতরণ করেন। এ সময় কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, সমাজসেবক মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, জয়নাল আবেদীন, আনসার আলী, মাহবুবুর রহমান ডাবলু, ওয়ার্ডের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুজন গ্রেগরি, প্রোগ্রাম অফিসার পলিন সরদার ও রেমা সাহা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement