ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাঙামাটির লেক ভিউ গার্ডেনে পুলিশ বক্স উদ্বোধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ১৩.১০.২০২৬ ৪:৩১ পিএম
X
Advertisement

রাঙামাটি পার্বত্য জেলার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পর্যটকসহ সর্বসাধারণের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরএইচডি লেক ভিউ গার্ডেনে স্থাপিত পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, আনুষ্ঠানিকভাবে পুলিশ বক্সটির উদ্বোধন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ বক্সটি চালুর ফলে আরএইচডি লেক ভিউ গার্ডেনে আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জরুরি প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে পর্যটনকেন্দ্রটিতে দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরিতে পুলিশ বক্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন শেষে পুলিশ সুপার আরএইচডি লেক ভিউ গার্ডেন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করা, পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

-টিএস/মহিউদ্দিন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement