ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওসমানী উদ্যান উদ্বোধনের আগে নগর ভবন এলাকা পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক
✎
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে থাকা ওসমানী উদ্যান আগামী ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করার কথা রয়েছে। এ উপলক্ষে নগর ভবন ও এর আশপাশের পরিবেশ এবং পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নগর ভবন ও এর আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় নগর ভবনের আশপাশে আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। তাৎক্ষণিকভাবে এসব আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে নগর ভবন প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা পরিস্থিতি খতিয়ে দেখেন আবদুস সালাম। পাশাপাশি কোথাও আবর্জনা পড়ে আছে কি না, সড়কবাতি ও আলোকসজ্জায় কোনো সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও তদারকি করেন তিনি।

নগর ভবন ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement