ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভারে বাংলা মদ তৈরির অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


 ঢাকার সাভারে বাংলা মদ তৈরির অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে বাংলা মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement