ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ২৮ জেলে আটক, ২৪ জনের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার চতুর্থ দিনে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। এ সময় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাত পর্যন্ত কোস্টগার্ড, চাঁদপুর অঞ্চলের নীলকমল নৌ পুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার নীলকমল, ইশানবালা ও লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযানে উদ্ধার করা প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সজীব হাওলাদার (৩৮), মোহাম্মদ রিয়াদ (২২), আলমগীর দেওয়াল (৪০), শরীফ (১৯), সালেহ আহমদ বেপারী (৪৮), রাসেল (২২), গনি গাজী (৪৫), সজীব বেপারী (২৫), মো. শরীফ মির্জি (২৪), মহিন গাজী (২২), আবিদ বেপারী (২২), মো. এবাদত হোসেন (৩৫), শাকিল বেপারী (২৮), সোহেল বেপারী (২৪), রাজু বাড়ি (২৮), রফিক (৩৮), হৃদয় (১৮), ফয়সাল খান (৩১), জিহাদ হাওলাদার (১৮), মোহাম্মদ আলী গাজী (৫৭), সোনা মিয়া বেপারী (২২), আল আমিন হাওলাদার (১৯), মাসুদ (২০) ও আব্দুল খালেক।

নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা ফকরুল ইসলাম বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনা অভয়াশ্রম এলাকায় কোনো অসাধু জেলেকে নদীতে মাছ শিকার করতে দেওয়া হবে না।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement