ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে হানা, আলমারি ভেঙে তছনছ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:১৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করেছে। ঘরের বিভিন্ন জিনিসপত্রও তছনছ করা হয়েছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা এখনো জানা যায়নি।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। এর আগে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে শহরের পলাশতলী এলাকায় তাঁদের পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়িটিতে বসবাস করেন আফিয়া খান। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন। কয়েক দিন আগে ঢাকা যাওয়ার সময় বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান পূর্বপরিচিত শফিকুর রহমানকে।

শনিবার সকাল ৯টার দিকে বাড়িটি তালাবদ্ধ করে বাইরে যান শফিকুর। বিকেল ৫টার দিকে ফিরে এসে বারান্দার গ্রিলের তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ছিল।

আলমারিগুলোতে মামুনুর রশীদের নয় ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র রাখা ছিল। পরিবারের সদস্যরা সবাই উপস্থিত না থাকায় কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আফিয়া খান বলেন, ঘটনাটি নিছক চুরির উদ্দেশ্যে ঘটানো হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

মামুনুর রশীদও তাঁর ভাই-বোনদের কাছ থেকে পৈতৃক বাড়িতে চুরি ও ভাঙচুরের খবর পেয়েছেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় বাড়ির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং খোয়া যাওয়া মালামালের সন্ধান পেতে অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে পরিবার।


 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement