ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সীতাকুণ্ডে ৭ টন ইলিশ জব্দ, বোট মালিকদের জরিমানা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান চালিয়ে ৭ টন ইলিশ, তিনটি মাছ ধরার নৌকা ও একটি লাল বোট জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড। 

এ সময় প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল ও ইলিশ ধরার জাল জব্দ করা হয়। অবৈধভাবে মাছ শিকারের দায়ে নৌকা ও বোটের মালিকদের মোট ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুর ১২টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী থেকে সলিমপুরঘাট পর্যন্ত গভীর সাগরে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দ করা ৭ টন ইলিশের আনুমানিক বাজারমূল্য ৪৯ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা কারেন্ট জাল ও ইলিশ ধরার জালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

অভিযানে জব্দ করা অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন এতিমখানা, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম এবং দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধ এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement