প্রতীকী ছবি
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুন লাগে। এর দুই মিনিট পর, বিকেল ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসে খবর পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠ তলায় মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুনের কারণে সৃষ্ট ঘন ধোঁয়ায় ফায়ার ফাইটারদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসএস