ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে দুই বাসের চাপায় নারী নিহত, হেফাজতে চালক-হেলপার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীর টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুই যাত্রীবাহী বাসের চাপায় রিনা রানী ঘোষ (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবুবক্কার জানান, টিকাটুলি ফুট ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দুই যাত্রীবাহী বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দুই বাস এবং সেগুলোর চালক ও হেলপারদের ওয়ারী থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিহত রিনা রানী ঘোষ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা এলাকার বিশ্বজিৎ ঘোষের স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ওয়ারীর কে এম দাস লেনে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement