ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:৩১ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে এসআরবি-১১-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এ তথ্য জানান।

তিনি বলেন, সোহেল দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণে তিনি একটি কিশোর গ্যাং গড়ে তোলেন বলে জানানো হয়।

স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুটের গুদামের মালিকদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেলে হামলা, ভাঙচুর ও ঝুট লুটপাটের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতা ও হত্যা চেষ্টার মামলাতেও তিনি আসামি।

এদিকে, কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইকচালক ইকরামুল হককে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি। রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের যুক্তিখোলা এলাকায় তাঁর বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লালবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-১১-এর অধিনায়ক জানান, ইকরামুলকে গ্রেপ্তার করা হলেও ভুক্তভোগী নারীকে এখনো উদ্ধার করা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement