ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশেষ সেবা ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে হুন্দাই বাংলাদেশের ‘বিগিন ইয়োর বেটার ড্রাইভ’ ক্যাম্পেইন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৬:২০ পিএম
X
Advertisement

গ্রাহকদের গাড়ির রক্ষণাবেক্ষণ সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘বিগিন ইয়োর বেটার ড্রাইভ’ শীর্ষক বিশেষ সেবা ক্যাম্পেইন চালু করেছে হুন্দাই বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আওতায় গাড়ির স্বাস্থ্য পরীক্ষা, যন্ত্রাংশ, সার্ভিস চার্জ ও গাড়ি ধোয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বিভিন্ন আবাসিক এলাকা ও কমিউনিটিতে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সুপার সেল কার বাজারে’ এ ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। এর আওতায় প্রতি শুক্রবার মেলায় অংশগ্রহণকারী গাড়ি বিক্রেতাদের বিনামূল্যে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। অত্যাধুনিক ডায়াগনস্টিক স্ক্যানারের মাধ্যমে এ পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে মেলায় আগত দর্শনার্থীরা হুন্দাইয়ের বিভিন্ন মডেলের গাড়ি চালিয়ে দেখার সুযোগ পাচ্ছেন। এতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার।

সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে চলমান এ ক্যাম্পেইনে অত্যাধুনিক ডায়াগনস্টিক স্ক্যানারের মাধ্যমে বিনামূল্যে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা, প্রকৃত যন্ত্রাংশে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়, সার্ভিস চার্জে ২০ শতাংশ ছাড় এবং গাড়ি ধোয়ার সেবায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। হুন্দাই বাংলাদেশের তেজগাঁও, উত্তরা দিয়াবাড়ি, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত থ্রিএস (৩এস) সার্ভিস সেন্টার থেকে গ্রাহকেরা এসব সুবিধা নিতে পারবেন।

গ্রাহকদের আরও কাছে সেবা পৌঁছে দিতে বিশেষ সার্ভিস ভ্যান ও অস্থায়ী সেবাকেন্দ্রের মাধ্যমে বিভিন্ন আবাসিক এলাকা ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে হুন্দাই বাংলাদেশ। এসব কার্যক্রমে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা, অভিজ্ঞ কারিগরদের পরামর্শ এবং ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বিশেষ সেবা দেওয়া হবে। ফলে নিয়মিত সার্ভিস সেন্টারে না গিয়েও গ্রাহকেরা নিজ এলাকার কাছাকাছি গাড়ির রক্ষণাবেক্ষণসংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও পরামর্শ পাবেন।

ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুন্দাই বাংলাদেশের বিপণন বিভাগের প্রধান জে এম তসলিম কবীর, মানবসম্পদ বিভাগের প্রধান অলক চক্রবর্তী, বিক্রয় কার্যক্রম বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আতাউর রহমান, পণ্য ও সরবরাহ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মো. রুবাইয়াত উদ্দিন, বিপণন বিভাগের উপব্যবস্থাপক অভিজিৎ রায় এবং সহকারী ব্যবস্থাপক ও সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মেহেদী হাসান।

হুন্দাই বাংলাদেশ জানায়, উন্নত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার পাশাপাশি গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এ ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য। আধুনিক প্রযুক্তি, দক্ষ কারিগরি সহায়তা ও বিশেষ সেবার সমন্বয়ে গ্রাহকদের গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অনুমোদিত সার্ভিস সেন্টারের গণ্ডি পেরিয়ে বিভিন্ন মোটরগাড়ি প্রদর্শনী ও আবাসিক এলাকায় সরাসরি সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় হুন্দাই বাংলাদেশ। একই সঙ্গে গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আরও বেশি গ্রাহকের কাছে মানসম্মত সেবা পৌঁছে দেওয়াও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

ক্যাম্পেইন চলাকালে হুন্দাইয়ের অংশগ্রহণকারী অনুমোদিত সার্ভিস সেন্টার ও নির্ধারিত সেবামূলক কার্যক্রম থেকে গ্রাহকেরা এসব বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement