ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ, ভিসার মেয়াদ শেষ হতে যাওয়াদের অগ্রাধিকার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে আটকেপড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর অংশ হিসেবে রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয় কাউন্টারে সরেজমিনে দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকিট পেতে ভিড় করছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকিট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ গন্তব্যে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছেন।

যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফেরা প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এখন মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে অনেকের সেই দুশ্চিন্তা কিছুটা কমেছে।

যাত্রীরা জানান, সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে দেশে থাকা পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক চাপে পড়বেন। তাই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাদের জন্য স্বস্তির।

তবে এখনো বিকল্প টিকিট পাননি অনেক যাত্রী। বলাকার সামনে অপেক্ষায় থাকা এসব মানুষের উদ্বেগ-কবে টিকিট পাবেন, কখন সৌদি আরবে পৌঁছাতে পারবেন।

রিয়াদের যাত্রী কামাল হোসেন বলেন, আগামীকাল তার ছুটি শেষ। আজই তার রিয়াদ পৌঁছাতে হবে। অন্যথায় চাকরির সমস্যা হবে। এছাড়া ভিসার মেয়াদও আছে মাত্র ৩ দিন। তাই এখন যে করেই হোক আগে সৌদি আরবে ঢুকতে হবে।

ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া প্রবাসীদের অগ্রাধিকার

এ পরিস্থিতিতে সরকারের ঘোষণার পর রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান সূত্র জানায়, যাদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে এবং যাদের সোমবার রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এছাড়া বাতিল হওয়া ফ্লাইটের টিকিট কোনো ক্যানসেলেশন ফি ছাড়াই পুনরায় ইস্যু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিকল্প ফ্লাইটে যাত্রার সুযোগ পেতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে।

যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিমানের সেলস বিভাগের এক কর্মকর্তা জানান, যাদের ভিসার মেয়াদ শেষ আগে তাদের পাঠাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। মদিনা থেকে প্রবাসীরা সড়ক পথে নিজ নিজ গন্তব্যে যাবেন বলে জানান তিনি।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement