ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন: আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যাশা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জার্নালটির আনুষ্ঠানিক শুভসূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজলা ফাতমি এবং এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড জাহিদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই জার্নালটির মাধ্যমে শিক্ষক ও গবেষকদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ, নতুন জ্ঞান বিনিময় এবং উচ্চশিক্ষার সার্বিক মানোন্নয়নে অবদান রাখার সুযোগ আরও প্রসারিত হবে।

আন্তর্জাতিক প্রকাশনা-পরিচিতি ও গবেষণাপত্রের মান নিশ্চিত করতে জার্নালটিতে 'DOI (Digital Object Identifier) Prefix: 10.66460' অন্তর্ভুক্ত করা হয়েছে। এই DOI ব্যবস্থার মাধ্যমে প্রতিটি প্রকাশিত গবেষণাপত্রের জন্য স্বতন্ত্র ডিজিটাল আইডি নির্ধারিত হবে, যা গবেষণাপত্রের বৈশ্বিক পরিচিতি, সাইটেশন বা উদ্ধৃতি এবং অনলাইন অনুসন্ধানযোগ্যতা বহুগুণ বাড়াতে সাহায্য করবে।

অনুষ্ঠানে অতিথিরা জার্নালটির ধারাবাহিক সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন যে, এটি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক সুনাম ও অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, জার্নালটির সম্পাদকীয় দলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আনিসুর রহমান। এছাড়া সহ-সম্পাদক হিসেবে মো. হাবিবুল্লাহ এবং সহযোগী সম্পাদক হিসেবে মো. আজিজুল ইসলাম আশিক দায়িত্ব পালন করছেন। এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা খাতের একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement