ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাড়ির রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



কুড়িগ্রামের রাজারহাটে বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা একটি গাঁজাগাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আসামান আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেকুরটারী ইউনিয়নে নুরইসলামের ছেলে আসামান আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজাগাছটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামান আলীর বাড়িতে গাঁজাগাছ চাষের তথ্য পায় রাজারহাট থানা পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা গাঁজাগাছটি উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক আসামান আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামান আলী প্রায় এক বছর ধরে গোপনে গাঁজাগাছটি লালন-পালনের কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজারহাট থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার আসামান আলীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, উদ্ধার করা গাঁজাগাছটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজারহাট উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  

প্রহলাদ মন্ডল সৈকত / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement