ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন নির্বাচিত সরকারও তা-ই চায়।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগের তুলনায় রাজস্ব আহরণ বেড়েছে এবং অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুঁজিবাজার থেকে যারা বিনিয়োগ গুটিয়ে নিয়েছিলেন, তাঁদের অনেকে আবারও বাজারে ফিরছেন বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে। এ সময় বেসরকারি খাতের সহায়ক অর্থায়ন নিয়ে আলোচনা হবে।

এদিকে ব্যাংককে শুরু হয়েছে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ হিসেবে পরিচিত এ সম্মেলনে ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিচ্ছেন। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এ সম্মেলন।

সম্মেলনের আলোচনায় আইএমএফের সঙ্গে প্রায় সাড়ে চারশ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণচুক্তির বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আলোচনা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক অর্থায়ন এবং উন্নয়ন কার্যক্রমে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement