ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুর সীমান্তে ৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০:২৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ প্রচেষ্টায় ব্যর্থ হয়।

রোববার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয়নগর কিষাণ ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞাতনামা ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। ওই চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বিজিবির দৃঢ় অবস্থান ও কার্যকর তৎপরতার মুখে সকাল ৮টার দিকে ওই চার ভারতীয় নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

  এসআই/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement