চলতি ২০২৬-২৭ অর্থবছরে অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি মার্কিন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এ বছর রেমিট্যান্স বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৮-১০ অক্টোবর তিন দিনে দেশে ২১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট ৯৫৮ কোটি ১০ লাখ ডলার।
এসএ