ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: কক্সবাজার থেকে হোটেলকর্মী আটক ‎
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:৩১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎
‎কুমিল্লায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কক্সবাজার থেকে এক হোটেলকর্মীকে আটক করেছে পুলিশ। 
‎
‎রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎পুলিশ জানায়, আটক ব্যক্তি কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে কর্মরত। ওই স্কুলছাত্রী কক্সবাজারে অবস্থানের সময় হোটেলটিতে উঠেছিলেন। এ ঘটনায় হোটেলকর্মীর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
‎
‎তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার থেকে ফেরার পথে বুধবার রাতে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস থেকে নামেন ওই স্কুলছাত্রী। সেখান থেকে বাসায় যাওয়ার জন্য তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। তবে চালক তাকে গন্তব্যে না নিয়ে লালমাই উপজেলার একটি নির্জন স্থানে নিয়ে যান।
‎
‎অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন সকালে উপজেলার জগৎপুর এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
‎
‎এ ঘটনায় অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত স্কুলছাত্রীর ব্যবহৃত মুঠোফোনও উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
‎
‎পুলিশের ভাষ্য, আটক হোটেলকর্মীর ভূমিকা এবং হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
‎
‎
‎ এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement