ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, জানাল ইরান ‎
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:১৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎
‎কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের জবাব সন্তোষজনক নয় বলে জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের দেওয়া জবাবকে ‘অপর্যাপ্ত’ আখ্যা দিয়ে বাকি অস্পষ্ট বিষয়গুলো পরিষ্কার করার দাবি জানিয়েছে দেশটি।
‎
‎রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
‎
‎ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওয়াশিংটন এসব শর্তের কয়েকটি মেনে নিলেও অন্য কয়েকটি বিষয়ে এখনো স্পষ্ট অবস্থান জানায়নি।
‎
‎রেজাইয়ের ভাষ্য অনুযায়ী, শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না এবং এ বিষয়ে কোনো আলোচনা এগোবে না। যুক্তরাষ্ট্রের জবাবের পর ইরান আপাতত নতুন করে কোনো জবাব দেওয়ার প্রক্রিয়ায় নেই বলেও জানান তিনি।
‎
‎জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরান এ প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয়, নির্ধারিত শর্তগুলো পূরণ করা হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দিয়ে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা সম্ভব। পরে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাবের জবাব দেয়।
‎
‎তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
‎
‎হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এ পথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
‎
‎চলমান সংঘাতের অবসান এবং প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর লক্ষ্যে কাতারসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করছে। তবে শর্ত পূরণ ও আলোচনার অগ্রগতি নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো কাটেনি।
‎
‎
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement