ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:২১ পিএম
X
Advertisement

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগের পর সকাল সাড়ে ৮টার দিকে ওই ছয়জনকে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় এলাকাটি কুয়াশাচ্ছন্ন ছিল। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। পরে গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে ৮টার দিকে তাদের ফিরিয়ে নেওয়া হয়।

সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement