ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার দাবি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেছে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানাবে সংগঠনটি।

আগামী ১৮ অক্টোবর (রোববার) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (তৃতীয় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা স্থায়ীভাবে নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ থেকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং অর্থ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. মাহবুবর রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয় হলো শিক্ষার সূতিকাগার, আর শিক্ষকরা হলেন প্রজন্ম গড়ার প্রকৃত কারিগর। অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারের স্পষ্ট আশ্বাস ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো ঝুলে রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি মেনে নেবে এবং প্রাথমিক শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement