ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই সহোদরের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম
X
Advertisement

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অপর ভাইও। দুই শিশুর এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মুয়াজ (৭) ও আরাফাত (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় অসাবধানতাবশত একটি শিশু বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আটকে যায়। তাকে বাঁচাতে এগিয়ে আসে অপর ভাই। কিন্তু সেও একই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার সময় শিশু দুটির বাবা-মা বাড়ির পাশের গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। হঠাৎ শিশুদের চিৎকার শুনে তাঁরা দ্রুত ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কেন্দুয়া পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী ওমর ফারুক জানান, খবর পেয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রাহকের মিটার থেকে ফ্রিজে সংযোগ দেওয়া একটি ত্রুটিপূর্ণ বা অরক্ষিত বৈদ্যুতিক তারের কারণে এ দুর্ঘটনা ঘটে।

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এইচকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement