ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাদকাসক্ত তরুণদের মাঠে ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে: ত্রাণমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পিএম
X
Advertisement

মাদকাসক্ত তরুণদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে এবং ‘আলোকিত লালমনিরহাট’ গড়তে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা স্টেডিয়াম সংস্কার করে কিশোর-তরুণদের মাঠে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে তারা আবারও খেলার মাঠে ফিরতে শুরু করেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমরা চাই, কিশোর-তরুণরা খেলাধুলায় যুক্ত থাকুক এবং এখান থেকেই বিশ্বমানের খেলোয়াড় তৈরি হোক। সুস্থ মানুষ, সুস্থ সমাজ ও দেশ গঠন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা। এ জেলার কিশোর-তরুণরা যেন মাদক ও জুয়ায় আসক্ত না হয়, সে লক্ষ্যেই জেলার পাঁচটি উপজেলার ১৬টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মন্ত্রীর ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ ক্রীড়া আয়োজন জেলাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলার পাঁচটি উপজেলার ১৬টি দলের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement