ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাজেকে যাওয়ার সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, সহস্রাধিক পর্যটক আটকা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির যৌথ বিবৃতিতে রাঙ্গামাটির অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সাজেক যাতায়াতের একমাত্র সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে।

গতকাল শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে এই অবরোধের ঘোষণা দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাজেকের উজোবাজার এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠন দুটি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়সীমা গতকাল শনিবার দুপুর ১২টায় শেষ হলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য সাজেক সড়কে অবরোধের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সদস্যদের সাজেকে অবস্থানের কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। সংগঠন দুটির দাবি, সাজেক থেকে জেএসএস-সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে না নেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত এক মাস ধরে পাহাড়ের দুটি সশস্ত্র সংগঠন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।৷গত ২৯ সেপ্টেম্বর সাজেক ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের গোলাগুলিতে সঞ্জিতা ত্রিপুরা নামে এক শিশু গুলিবিদ্ধ হয়।

এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সহস্রাধিক পর্যটক অনির্দিষ্টকালের সড়ক অবরোধের মুখে পড়ে সাজেকে আটকা পড়েছেন।সাজেকে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সংশ্লিষ্টদের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এদিকে আটকে পড়া পর্যটকরা কখন ফিরতে পারবেন এ বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement