ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎আরব উপসাগরে তেলবাহী জাহাজে আগুন, ২২ নাবিককে উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


‎আরব উপসাগরে তেলবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন নাবিককে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ডের কোস্টগার্ড বাহিনী। উদ্ধার হওয়া সবাই এশীয় নাগরিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
‎
‎শনিবার (১০ অক্টোবর) ইউএইর ন্যাশনাল গার্ড এ তথ্য জানায়।
‎
‎কর্তৃপক্ষ জানায়, জাহাজটির নাবিকদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। দ্রুত বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে জাহাজটির অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছে থাকা ২২ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়।
‎
‎উদ্ধার হওয়া নাবিকদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড।
‎
‎তবে জাহাজটির নাম, আগুন লাগার কারণ কিংবা অগ্নিকাণ্ডে জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
‎
‎এদিকে, সাম্প্রতিক সময়ে আরব উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানার ঘটনায় আগুন ধরে যায়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
‎
‎বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা ও নিরাপত্তাঝুঁকি আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল সরবরাহের ওপর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎
‎ন্যাশনাল গার্ড জানিয়েছে, সমুদ্রপথে দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং মানুষের জীবন রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement