ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লিতে মমতা ব্যানার্জী আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম আপডেট: ১০.১০.২০২৬ ৩:৩৩ পিএম
X
Advertisement

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে সড়কে বসে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়।

এর আগে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রাম পুলিশ আটক করে। দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকেও আটক করা হয়।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement