ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত ভবন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯:০০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিভিন্ন এলাকায় ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির মেট্রোরেল চলাচল বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) পানামার দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ-মধ্যাঞ্চলের ছোট শহর পিতালোজা আররিবা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। উপকেন্দ্র থেকে প্রায় ৭০ মাইল দূরের পেনোনোমে শহরে একটি গির্জার চূড়ার অংশ ধসে পড়েছে। এ ছাড়া আরেকটি ভবনের সামনের দেয়ালও ভেঙে পড়েছে।

পর্যটন শহর প্লায়া ভেনাওতে একটি বহুতল ভবন ধসে বেশ কয়েকটি গাড়ি চাপা পড়েছে। অন্যদিকে, পানামা খালের ওপর অবস্থিত সেন্টেনিয়াল সেতুর কাঠামো ভূমিকম্পের সময় কাঁপতে দেখা যায়।

ভূমিকম্পের পর নিরাপত্তার স্বার্থে পানামা সিটির দুটি মেট্রো লাইনের চলাচল বন্ধ রাখা হয়। কয়েকটি স্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া দিনের বাকি সময়ের জন্য দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িকভাবে বন্ধ রাখা হয় দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরও।

ইউএসজিএস জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে একটির প্রাথমিক মাত্রা ছিল ৬ দশমিক ৬।

ভূমিকম্পের পর কয়েকটি উপকূলে সম্ভাব্য সুনামির ঢেউ নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement