ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যা মামলায় জড়িত সন্দেহে সুমন নামে এক সিএনজিচালককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সুমনের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর কাছে মোবাইল ফোন বা অন্য কোনো ডিজিটাল ডিভাইস না থাকায় এবং আঙুলের ছাপযুক্ত জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করতে তদন্তকারীদের বেগ পেতে হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লায় নেওয়া হচ্ছে। তাজমিন হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লার লালমাই উপজেলার জগৎপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম আবদুল আলীম। তাঁদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়াতলা গ্রামে। তাজমিনের বাবা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটার কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারটি কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।

পরিবারের বরাতে জানা যায়, গত ৪ অক্টোবর এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তাজমিন। এরপর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৮ অক্টোবর রাত ১২টা ১৯ মিনিটে তাঁকে কুমিল্লার হোটেল নূরজাহানের সামনে সর্বশেষ দেখা যায়।

ওই দিন রাত ২টা ৫৮ মিনিটে তাজমিন তাঁর বাবার হোয়াটসঅ্যাপে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে তাঁকে এসে নিয়ে যাওয়ার অনুরোধ করে। তবে ঘুমিয়ে থাকায় তাঁর বাবা তাৎক্ষণিকভাবে বার্তাটি দেখতে পাননি। পরদিন সকালে ধানখেত থেকে মরদেহ উদ্ধারের পর প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করে এবং মরদেহের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।

এ ঘটনায় তাজমিনের বাবা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে লালমাই থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং এতে তাঁর সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।


এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement