ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ময়মনসিংহ মেডিকেলে এক দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
✎ অবজারভার ডিজিটাল ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। পুরুষ ও নারী রোগীদের মধ্যে দুজন করে আইসিইউতে চিকিৎসাধীন।

চলতি বছর এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নান্দাইলের ১৮ বছর বয়সী মিনহাজ, ফুলবাড়িয়ার ৬৫ বছর বয়সী হারিছা বেগম এবং টাঙ্গাইলের ধনবাড়ীর ৪৫ বছর বয়সী মরিয়ম। তাঁদের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুজনিত জটিলতা, রক্তক্ষরণজনিত সমস্যা এবং ডেঙ্গুর সঙ্গে ইস্কেমিক স্ট্রোকের কথা উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement