ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিদেশি পিস্তল ও ৩৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামের এক ব্যক্তিকে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এসময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিকআপটির চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা জায়গায় ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে এসব ইয়াবা রাখা ছিল।

গ্রেফতার জাকারিয়া ইদ্রীস কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা মৃত শফিকুর রহমানের ছেলে। 

এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement