ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় ওষুধ জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি



সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধীন কুশখালি বিওপির একটি আভিযানিক দল এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১১/৪-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ এলাকায় এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ওষুধগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির ভাষ্য, চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে পণ্য দেশে প্রবেশ করলে সরকার রাজস্ব হারায় এবং দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement