ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ দোকানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে।

 বৃহস্পতিবার সকালে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারের দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। ঘটনার একটি অংশ বাজারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

আজাদ চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী সওদাগর বাড়ির আবদুল হক মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজিরহাট দক্ষিণ বাজারে কনফেকশনারির ব্যবসা করে আসছেন।

পরিবারের অভিযোগ, স্থানীয় মনিরের নেতৃত্বে তিন থেকে চারজন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সকাল থেকেই বাজারের দক্ষিণ মাথায় অবস্থান করছিলেন। পরে আজাদ বাড়ি থেকে এসে দোকানের সামনে পৌঁছালে তাঁকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।

সিসিটিভি ফুটেজে কয়েকজন যুবককে আজাদকে জোর করে অটোরিকশার ভেতরে শুইয়ে দিতে দেখা যায়। এরপর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফুটেজে দেখা যাওয়া অটোরিকশার পেছনে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। মালিক গিয়াস উদ্দিন জানান, চুঙ্গার গোড়া এলাকার সায়েদুল হকের ছেলে ফারুক গত দুই বছর ধরে তাঁর অটোরিকশাটি ভাড়ায় চালাচ্ছেন। ঘটনার পর ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আজাদের চাচা মো. আনোয়ারের অভিযোগ, মনিরের নেতৃত্বেই তাঁর ভাতিজাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর দাবি, আজাদের সঙ্গে মনিরের ব্যক্তিগত বিরোধ থাকার কথা নয়। দোকানের মালিকানা নিয়ে বিরোধ থাকলেও আজাদ সেখানে ভাড়াটিয়া ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।

ঘটনার পর স্বজনরা কমলনগর থানায় লিখিত অভিযোগ করেন।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে অটোরিকশার মালিক, চালক ও অভিযুক্ত মনিরের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। আজাদকে উদ্ধার এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement