ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা ও হানিফ পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হানিফ পরিবহনের বাসের ভেতরে আটকে পড়েন কয়েকজন যাত্রী। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বাসের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার হাসাড়া যাত্রীছাউনির সামনে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটা এবং হানিফ পরিবহনের বাসটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।


   মোঃ হামিদুল ইসলাম লিংকন / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement