ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১০:১৫ পিএম আপডেট: ০৮.১০.২০২৬ ১০:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তারাবো থেকে ভুলতা-গাউছিয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়।

রাত ৯টা পর্যন্ত মহাসড়কের ওই অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ, যাত্রী ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কাজ, দুপুরের বৃষ্টির কারণে যানবাহন পাকা অংশ ছেড়ে কাঁচা অংশে না নামা, ট্রাফিক আইন অমান্য করে আগে যাওয়ার প্রবণতায় একাধিক লাইন তৈরি, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের খানাখন্দের কারণে যানবাহন ধীরগতিতে চলছে। এতে বিকেল ৫টা থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

সিলেটগামী মিতালি পরিবহনের এক চালক বলেন, কাচপুর থেকে গাউছিয়া পর্যন্ত অংশ বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এখানে এলেই ১৫ মিনিটের পথ যেতে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগছে।

শিমড়াইল ট্রাফিক পুলিশের টিআই জুলহাস উদ্দিন বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যেই যানজট কমে আসবে।

এদিকে দীর্ঘ যানজটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের এই অংশ দিয়ে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement