ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাকিস্তানি সামরিক বাহিনী কয়েক দশক ধরে বিভিন্ন ভূমিকা ও ক্ষেত্রে সৌদি আরবে অবস্থান করছে বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বুধবার (৭ অক্টোবর) সিএনএনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

আইএসপিআর প্রধান উল্লেখ করেন, মক্কা প্রতিরক্ষা জোট হঠাৎ করে তৈরি হয়নি। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এই সিদ্ধান্ত এসেছে।

এর আগে রিয়াদে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির এক জরুরি বৈঠকে তিনটি দেশ তাদের সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং সম্মত সামরিক বাহিনী ও সক্ষমতা সৌদি আরবে ‘দ্রুত মোতায়েন’ নিশ্চিত করতে একমত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, অনুমোদিত ব্যবস্থা ও নিজ নিজ দেশের আইন অনুযায়ী সামরিক প্রস্তুতি, সমন্বয় ও সক্ষমতা বাড়াতে এই সেনা মোতায়েন করা হবে।

চলতি বছরের আগস্ট মাসে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, সদস্য কোনো একটি দেশের ওপর সশস্ত্র আক্রমণকে বাকি সব দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে।

-অভি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement