ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বুধবার পৃথক নোটিশের মাধ্যমে তাদের পদ স্থগিত করে পটুয়াখালী জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে তাদের নিজ নিজ পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

হাফিজুর রহমান চুন্নু

গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে (৩৫) বেত্রাঘাত করার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে।

ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি।

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত করা হয়েছে। তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কোনো নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মতিউর রহমান হাওলাদার

অন্যদিকে, বিচারাধীন এবং আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি-সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপের অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।



অভিযোগ রয়েছে, মতিউর রহমান বিরোধীয় জমির এক পক্ষকে কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ে ওই পক্ষ উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই জমি-সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাব পর্যালোচনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ স্থগিত করা হয়।

 
জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে। তিনি দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতেই তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



তুষার কান্তি হালদার / এফএস 




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement