ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে শ্রদ্ধা জানালেন রোনালদো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ অধ্যায়ের সমাপ্তিতে এবার শ্রদ্ধা জানালেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেসির একটি পোস্টের নিচে মন্তব্য করে পর্তুগিজ মহাতারকা স্মরণ করেছেন আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ পথচলা ও অর্জনকে।

রোনালদো লিখেছেন, ‌‘লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।’

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রোনালদোর এই বার্তা ফুটবলবিশ্বে আলাদা আবেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ফুটবলের দুই মহাতারকাকে ঘিরে ‘প্রতিদ্বন্দ্বিতা’র আলোচনা থাকলেও, মাঠের বাইরে একে অপরের প্রতি তাদের পারস্পরিক সম্মান বহুবারই প্রকাশ পেয়েছে।

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারে এসেছে কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপের মতো বড় সাফল্য। জাতীয় দলের হয়ে তার বিদায়ের মুহূর্তে রোনালদোর এই শ্রদ্ধাঞ্জলি তাই দুই কিংবদন্তির যুগের একটি আবেগঘন প্রতিচ্ছবি হয়ে থাকলো।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement