ঝিনাইদহের শৈলকুপায় শালিসি বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার রাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এক ব্যক্তিকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করলেও ডোপ টেস্টে ফল নেগেটিভ আসায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে শালিসি বৈঠক বসে। সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এফএস