ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:১০ পিএম আপডেট: ০৭.১০.২০২৬ ৫:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতও নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার মেঘনা নদী রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে ইতোমধ্যে নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোস্টারিংসহ বিভিন্নভাবে জেলেদের সচেতন করা হচ্ছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এসব প্রচারণা চালাচ্ছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, লক্ষ্মীপুরে প্রায় ৫৪ হাজার জেলে নিবন্ধিত রয়েছেন। তাদের মধ্যে ৪২ হাজার ১৫০ জেলে পরিবারকে ১৫৩ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হবে। প্রত্যেক জেলে পরিবার ২৫ কেজি করে চাল পাবেন। তবে বরাদ্দ কম থাকায় বাকি ১১ হাজার ৮৫০ জেলে পরিবার আপাতত ভিজিএফের চাল পাচ্ছেন না। তাদের পর্যায়ক্রমে খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান চালানো হবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরএইচআর/এসএস






Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement