ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিল্লি-এনসিআরে ভূমিকম্প, উৎপত্তিস্থল উত্তরাখণ্ডে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:০০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎
‎
‎
‎ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের দিল্লি-এনসিআর এলাকায় মঙ্গলবার রাতে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের চামোলি এলাকায় উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের আরও কয়েকটি এলাকাতেও।
‎
‎ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তরাখণ্ডের চামোলি এলাকায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৩ কিলোমিটার।
‎
‎ভূমিকম্পের পরপরই দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা ও গুরুগ্রামসহ দিল্লি-এনসিআরের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কয়েকটি এলাকাতেও কম্পন টের পাওয়া গেছে। অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের অভিজ্ঞতা জানান।
‎
‎কম্পন অনুভূত হওয়ার পর দিল্লির বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ভবন থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নিতেও দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
‎
‎প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৪ বলা হলেও পরবর্তী তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এনসিএস এর মাত্রা ৪ দশমিক ৯ বলে জানায়।
‎
‎এদিকে একই দিনে ভারতের আসামের নগাঁও এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। ভোর সাড়ে ৪টার দিকে সেখানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
‎
‎দিল্লি-এনসিআরসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎
‎
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement