ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুষ্টিয়ায় ডিবির বিশেষ অভিযানে ২টি পিস্তলসহ গ্রেপ্তার ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৭:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ১৬ রাউন্ড শর্টগানের গুলি।
‎
‎মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বংশীতলা এলাকার জসিম ব্রিকস এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের হাসেন আলী গোপালের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৮) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার দূর্বাচরা গ্রামের মো. রাহাদ আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২৮)।
‎
‎ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বংশীতলা এলাকায় একদল অস্ত্রধারী অবস্থান করছে, এমন একটি গোপন সংবাদ আসে জেলা গোয়েন্দা পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে আরিফ ও আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ১৬ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
‎
‎অভিযানের সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রকিবউদ্দিন জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
‎
‎
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement