ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম
X
Advertisement

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশইন করেছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জলপাইতলী বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সীমান্তের ৩০৩/৫-এস পিলার থেকে প্রায় ২০ গজ দূরে ভারতের জাকিরপুর এলাকা দিয়ে ওই নারী ও শিশুকে বাংলাদেশে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, পুশইনের শিকার দুজন হলেন—ভারতের আজমির জেলার দারোগাবাজার থানার আন্দারকোট গ্রামের মুহিন ইসলামের স্ত্রী সুলতানা বেগম (৪০) ও তার মেয়ে আলেয়া (৮)। তাদের কাছে ভারতীয় আধার কার্ড রয়েছে।

তিনি বলেন, “সকালে ওই নারী আমার কাছে এলে তিনি বিষয়টি বিজিবিকে জানান। পরে তারা সীমান্তের বানাহার এলাকায় অবস্থান নেন।”

তবে এ বিষয়ে ২৯ বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন কোনো পুশইনের ঘটনা ঘটেনি বলে জানায়। অন্যদিকে, সরেজমিনে গিয়ে দেখা যায়, বিজিবি সদস্যরা ওই নারী ও শিশুকে সীমান্তের ভারতীয় অংশে ফেরত পাঠানোর চেষ্টা করছেন।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এইচআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement