ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইন এলাকা থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করেছে এসআরবি-১১-এর একটি দল।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর খালপাড়ের চেঙ্গাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১১-এর একটি দল।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-১১-এর অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধার করা আলামত সোনারগাঁও থানায় জিডিমূলে জমা দেওয়া হয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement