রাজধানীর উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রোরেল লাইনে একটি কুকুর ঢুকে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টা ৫৪ মিনিটে এ ঘটনা ঘটে। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশনস) মোহসিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে পড়ায় একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে আটকে যায়। বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা মেট্রোরেলের লাইন থেকে কুকুরটিকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়।
টিআই