ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধনবাড়ীতে মাদক ও চোরাইমাল উদ্ধার, গ্রেপ্তার ৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:২৪ পিএম
X
Advertisement

টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের সোমবার টাঙ্গাইল জেলা হাজতে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, ধনবাড়ীর করমজানী এলাকা থেকে থানার উপপরিদর্শক (এসআই) আদনান রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে ৪২টি ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন পাশের সরিষাবাড়ী উপজেলার কাজিনাপুর পূর্বপাড়ার ফরিদ হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) এবং কাজিনাপুর উত্তরপাড়ার মৃত পাহলোয়ান কায়কোবাদ উল আলমের ছেলে হুমায়ূন কবির (৪৩)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।

একই রাতে থানার এসআই ফরিদ শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ধনবাড়ীর ধোপাখালী চাড়াভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মধুপুর উপজেলার মির্জাবাড়ী পালবাড়ী আটাপাড়া এলাকার মৃত আয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিনকে (৫৫) ১০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেন। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

এদিকে ধনবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মিয়াপাড়া এলাকার বাসিন্দা তাকলিমা (৪২) অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার (৪ অক্টোবর) ধনবাড়ী থানায় মামলা করা হয়। মামলা নম্বর ৩।

ওই রাতেই ধনবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে চোর সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার কালিপুরের জয়নাল জুলহাস উদ্দিনের বাড়ির পেছনের বাঁশবাগান থেকে একটি আইপিএসের ব্যাটারি, সাবান, টুথপেস্ট ও সরিষার তেলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

গ্রেপ্তাররা হলেন ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের দয়ারামবাড়ী গ্রামের বাবলুর ছেলে সাগর হোসেন (২৫) এবং ধনবাড়ী পৌরসভার বন্দর টেকুরিয়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে রাসেল আহমেদ (৩৫)।

গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়ের করে সোমবার (৫ অক্টোবর) টাঙ্গাইল জেলা হাজতে পাঠানো হয়েছে।

ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক বলেন, ধনবাড়ী থানা এলাকায় মাদক নির্মূল ও চুরি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 এইচআর/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement